সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা

১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি স্বাক্ষরের পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে। এখন ঠিকাদারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের লক্ষ্য রয়েছে। এরপর ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইটও যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর কথা বলা হলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম শুরু করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয়।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কত দিন লাগবে এমন প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে।

রাজস্ব ভাগ বাড়ানো হয়েছে ২৭ শতাংশে
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু শর্ত রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো নিয়ে সরকার খুব বেশি পিছিয়ে নেই।

চুক্তির একটি শর্তে বলা হয়েছে, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই। আর নতুন একটি বিমানবন্দর নির্মাণ করে পরিচালনায় আনতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে এই শর্ত মেনে নেওয়ায় আপাতত বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

রাজস্ব ভাগাভাগির বিষয়ে মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। এতে আগের চুক্তির তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।

মন্ত্রী আরও বলেন, আংশিকভাবে টার্মিনাল চালুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তরিত হবে না। পর্যায়ক্রমে কার্যক্রম বাড়লে এবং পূর্ণাঙ্গ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।

পুরোনো টার্মিনালও ব্যবহারের সুযোগ থাকবে
বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবনটি ভবিষ্যতে ব্যবহার করা যাবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালুর পরও পুরোনো টার্মিনাল ব্যবহারের সুযোগ থাকবে। আগামী ১৪ মাস পুরোনো টার্মিনাল আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহার করা যাবে।

তিনি বলেন, বর্তমানে যেসব আন্তর্জাতিক এয়ারলাইনস রয়েছে, সেগুলোকে তৃতীয় টার্মিনালে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে দুই পক্ষের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।

পুরোনো টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য এয়ারলাইনসের জন্য ব্যবহারের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এ বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ