শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 20, 2026
রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থাকার পর তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও গভীর হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল মোল্যা ও শাহিন মোল্যার কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মী ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে পলাতক আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই লড়াই অব্যাহত ছিল। বর্তমানে তারেক রহমান একই লক্ষ্য সামনে রেখে দেশ পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, এমনভাবে দেশ পরিচালনা করা হচ্ছে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রীকে স্বামীহারা হতে না হয় এবং কোনো বোনকে ভাই হারানোর বেদনা সইতে না হয়। এসব বিষয়কে গুরুত্ব দিয়েই তারেক রহমান কাজ করছেন।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার নড়াইলের কালিয়ায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মোটরসাইকেল মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা এবং কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা নিহত হন।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।


অন্যান্য সংবাদ