শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 20, 2026
বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম

মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির শঙ্কায় ডলার ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়ে গেছে। এর ফলে শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন হয়েছে। মূল্যবান এই ধাতুটির দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

এদিন বাংলাদেশ সময় বেলা ৫টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমেছে।

এ বিষয়ে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডের কঠোর মুদ্রানীতির শঙ্কা থেকে স্বর্ণ নতুন করে চাপের মুখে পড়েছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে এবং সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যাচ্ছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণেও বিনিয়োগকারীরা অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে বাধ্য হয়ে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


অন্যান্য সংবাদ