নবীনগর প্রতিনিধি | কালের খবর ২৪ ডট কম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার আলমনগর গ্রামের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া নবীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।