শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

স্বভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি

অনলাইন ডেস্ক / ১৫ জন দেখেছেন
আপডেট : November 20, 2026
স্বভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি

গোপালগঞ্জে কয়েক দিনের সংহিসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে পরিস্থিতি স্বভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও কোন নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। পুরো জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থকেই বৃষ্টি হওয়ায় সকাল পযর্ন্ত জেলার কোথায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। ফেলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।

এদিকে, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কসহ আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ঢাকা, খুলনা, বরিশালসহ অন্যান্য জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

এদিকে, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসারসহ বিপুল পরিমান পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।


অন্যান্য সংবাদ