শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসার প্রস্তাব চরমোনাই পীরের

আমীর হোসেন / ৪১ জন দেখেছেন
আপডেট : November 20, 2026

নিজস্ব প্রতিবেদক |
দেশের রাজনৈতিক সংকট, গণতান্ত্রিক পরিবেশ ও জাতীয় ঐক্যের প্রশ্নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেছেন, বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ দেশেরই সন্তান। দেশের ভালো-মন্দের সঙ্গে সবাই জড়িত। তাই ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে জনকল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ হতে পারে না।
তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে, সবাই একসঙ্গে বসি। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা জড়িত। আমরা চাই, এ দেশটা সুন্দর দেশ হবে। সবাই একসঙ্গে কাজ করব এবং সব ব্যক্তিস্বার্থ পরিহার করব।’


অন্যান্য সংবাদ