রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রামেকে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি / ৬৭ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের মৃতদের মধ্যে সংক্রমণে মারা গেছেন পাঁচজন ও উপসর্গে আটজন। মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন ছিলেন।

রামেক পরিচালক বলেন, করোনা মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর তিনজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন ও উপসর্গ নিয়ে ২৪৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৩ জন।’

 


অন্যান্য সংবাদ