শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

আন্তর্জাতিক ডেস্ক / ১০ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেয়া এক ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে এই আদালত। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে ৯-৬ ভোটে এ রায় দেন বিচারকরা।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও সম্পত্তি পুনরুদ্ধারসংক্রান্ত পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও ব্যবস্থা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।

রায় পাঠ করার সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

আদালত জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। এর পেছনে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। সহিংসতার ব্যাপকতা ও ধরন সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল, যা ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রতিফলন।

৯-৬ ভোটে প্রমাণিত আরেকটি অভিযোগ সম্পর্কে আদালত রায়ে বলেছে, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে। একই সঙ্গে গণহত্যার অপরাধীদের শাস্তি দেয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।

রায়ে মিয়ানমারকে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে আইসিজে। এর মধ্যে রয়েছে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা। এ ছাড়া রোহিঙ্গাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনরুদ্ধার কিংবা সমপরিমাণ সম্পত্তি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে মিয়ানমারকে।


অন্যান্য সংবাদ