বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : রিজভী পাহাড়-গার্মেন্টস-গোপালগঞ্জ, সব অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি এবং সে সময় দেশে খাদ্যশস্যের বিশাল ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে। দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই; যার কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।

দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সক্ষম হয়েছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ