বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : রিজভী পাহাড়-গার্মেন্টস-গোপালগঞ্জ, সব অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন। তার পক্ষে কোনো জামিন আবেদন ছিল না।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে দাবি তদন্ত-সংশ্লিষ্টদের। এসব তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশের আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

এছাড়া অপরাধ সংঘটনে তিনি নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন—এমন তথ্য-প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে আবেদনে। তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং মারধর ও গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।


অন্যান্য সংবাদ