রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আজ আসছে অক্সফোর্ডের টিকার দ্বিতীয় চালান

নিজস্ব প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আজ শনিবার (৩১ জুলাই) ঢাকায় আসছে।

টিকাগুলো নিয়ে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো প্লেন বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘জাপান থেকে অীক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় লটে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আগামী ৩ আগস্ট আসবে আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ জোজ অ্যাস্টাজেনেকার টিকা।’

বিকেলে টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের কার্গো প্লেনটি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা গ্রহণ করবেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। শনিবার টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে। টিকাগুলো টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

 


অন্যান্য সংবাদ