বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : রিজভী পাহাড়-গার্মেন্টস-গোপালগঞ্জ, সব অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ

অনলাইন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ

নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সহিংসতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় এই নৈরাজ্য করার দুঃসাহস দেখাচ্ছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ এই পরিস্থিতি তৈরির সাহস পেত না।

প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এসব অরাজকতা করা হচ্ছে— অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গোপালগঞ্জের আশপাশের জেলাগুলোয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারকে সহযোগিতায় বিরোধী দল প্রস্তুত। ডিসেম্বরজুড়ে জামায়াত নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে।


অন্যান্য সংবাদ