রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৬৭ জন দেখেছেন
আপডেট : July 30, 2021

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৯৪ জন রোগী ভর্তি হয়েছিলেন, যা একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৯ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং ঢাকার বাইরে ৮ জন ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

এ বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে আজ ২৯ জুলাই) হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন রোগী।

 


অন্যান্য সংবাদ