রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল ও বুধবার আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : July 30, 2021

আগামীকাল শনিবার (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) দেশে আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনা টিকা।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে টিকা আসার এ বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে আগামী বুধবারের (৪ আগস্ট) মধ্যেই আসছে। অক্সফোর্ডের এ ১৩ লাখ টিকা বৈশ্বিক টিকা জোটের কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ বিষয়ে বলেন, জাপান থেকে কোভ্যাক্সের কর্মসূচির আওতায় এ ১৩ লাখ টিকা দেশে আসবে দু’টি চালানে। প্রথম চালান শনিবার ও দ্বিতীয় চালান বুধবার দেশে পৌঁছাবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখেরও বেশি মানুষ। নতুন এ ১৩ লাখ টিকা পেলে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার প্রহর শিগগিরই শেষ হবে বলে মনে করছে অধিদপ্তর।


অন্যান্য সংবাদ