রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : July 30, 2021

দেশে চীনের সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে এসেছে বলে শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরের একটি সূত্র জানায়, এসব টিকার ১০ লাখ ডোজ স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। আর ২০ লাখ ডোজ টিকা রাখা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কোল্ড স্টোরেজে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে পৃথক ফ্লাইটে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো এসে পৌঁছায়।

সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। তিন মাসের মধ্যে এগুলো পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ পর্যন্ত উপহার এবং কেনা চুক্তির আওতায় মোট ৮১ লাখ সিনোফার্মের টিকা পেয়েছে বাংলাদেশ।


অন্যান্য সংবাদ