রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান : মিলল বিপুল পরিমাণ মাদক

নিজস্ব প্রতিবেদক / ৭৮ জন দেখেছেন
আপডেট : July 29, 2021

আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অভিযান শেষে তাকে আটক করা হবে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হবে র‍্যাব সদরদপ্তর থেকে।

অভিযানে থাকা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র‍্যাব। এই নিউজ লেখা পর্যন্ত তার বাসায় অভিযান চলছিল।

বাসাটি ঘিরে র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। এছাড়া বাড়িটির ভেতরে প্রবেশ করে তল্লাশি করছে র‍্যাব সদস্যরা। এর আগে রাত ১০টার দিকে র‍্যাবের নারী সদস্যরা ভেতরে প্রবেশ করেন।

র‍্যাব সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক আসলো সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‍্যাব সদরদফতরে নেয়া হবে।

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

চুমকি বলেন, ‘তিনি (হেলেনা) এগুলো আমাদের না জানিয়ে করেছেন। আমি এরইমধ্যে আমাদের দপ্তর জানিয়েছি তাকে অব্যাহতির চিঠি দিয়ে দেয়ার জন্য। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, তাই তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’

হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ