বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ চলতি বছর দেশে ২৬৫১ খুন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন: রাশেদ খাঁন ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে ভারত কোন ইউপিতে কবে নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর! হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির প্রমুখ।

এর আগে, আজ সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। ১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়েছিল। ওই বৈঠকে এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়াও তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।


অন্যান্য সংবাদ