শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 6, 2026
শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী

আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা (ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬)’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী তরুণ আইনজীবীদের মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, আইন পেশায় শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।

আদালতে দাঁড়ালে শুধু মক্কেলের ফি বা অর্থের বিষয়টি বিবেচনা না করার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়াতে হবে।

আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পেশাগত জায়গা থেকে সব সময় শুধু মক্কেলের টাকার বিনিময়ে কাজ করা যায় না।

প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে হবে এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।


অন্যান্য সংবাদ