শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- সাইদুর মুন্সী একই উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসাশিক্ষক সাইদুর মুন্সী ওই শিশুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করেন।

এ সময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। এই সুযোগ পেয়ে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে।

এজাহারে আরও বলা হয়, পরদিন ২৭ এপ্রিল শিশুটির মা মোবাইলফোনে বিষয়টি তার স্বামীকে জানান। পরে তিনি পরিচিত ব্যক্তি ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানতে পারেন। তবে কর্মস্থল থেকে তাৎক্ষণিক বাড়ি ফেরার মতো টাকা না থাকায় কিছুটা বিলম্বে ৩০ এপ্রিল বাড়িতে ফেরেন তিনি। এরপর মেয়েসহ পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ৩ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর (পিপি) ফজলুল হক বলেন, ধর্ষণচেষ্টার মামলায় সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবে। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ