বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ‘জুলাই গণঅভ্যুত্থানকে বুঝতে জুলাই-পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে গবেষণা দরকার’ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২ শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে আন্দোলনে যাবেন এমপিও শিক্ষকরা ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড ‎শ্রমিক অসন্তোষে পোশাক কারখানা বন্ধ: ক্ষতি ৪৫ মিলিয়ন ডলার সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ড, সাবেক শিবির নেতা গ্রেপ্তার

দুই গোলে পিছিয়ে থেকেও ইউনাইটেডের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 4, 2026
দুই গোলে পিছিয়ে থেকেও ইউনাইটেডের অবিশ্বাস্য জয়

দুই গোলে পিছিয়ে পড়ে হার প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ওল্ড ট্রাফোর্ডে তখন ক্ষোভে ফুঁসছেন সমর্থকেরা। ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে গ্যালারি থেকে উড়ে আসছিল টেনিস বল। এমন পরিস্থিতিতে ইউনাইটেডের ত্রাতা মাতেউস কুনিয়া।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনে রোমার বিপক্ষে ৩-২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে ইউনাইটেড। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচের জয়খরা কাটল মাইকেল ক্যারিকের দলের।

তেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুতে শোক জানাতে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হয়।

ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডকে চাপে রাখে রোমা। ১১তম মিনিটে মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। সাত মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডনিয়েল মালেন। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে স্বাগতিকেরা।

এরপর ওল্ড ট্রাফোর্ডে বাড়তে থাকে সমর্থকদের ক্ষোভ। ম্যাচ শুরুর আগে সবুজ ও সোনালি বেলুন উড়িয়ে প্রতিবাদ জানান তারা। ক্লাবের মালিক গ্লেজার পরিবার, সংখ্যালঘু মালিক স্যার জিম র‍্যাটক্লিফ ও ফুটবল পরিচালক জেসন উইলকক্সের বিরুদ্ধে স্লোগানও দেন। প্রথমার্ধে মাঠে ছুড়ে মারা হয় বেশ কয়েকটি হলুদ টেনিস বল।

এর মধ্যে আরও ধাক্কা খায় ইউনাইটেড। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় ৭০ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানো মিডফিল্ডার কার্লোস বালেবাকে।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে স্বাগতিকেরা। ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। রোমার এক খেলোয়াড় পেনাল্টি নেওয়ার আগে বক্সে ঢুকে পড়ায় প্রথমবারের শটটি বাতিল হয়। দ্বিতীয়বারেও ঠান্ডা মাথায় বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ইউনাইটেড। ব্রায়ান এমবুমোর একটি শট দুই পোস্টে লেগে ফিরে আসে। তবে ৮৩তম মিনিটে লিওনার্দো বালের্দির ভুল কাজে লাগিয়ে সমতা ফেরান কুনিয়া। এর মাত্র তিন মিনিট পর তীক্ষ্ণ কোণ থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কুনিয়া। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে স্বাগতিকেরা।

পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। বার্সেলোনা ও অ্যাস্টন ভিলাসহ ছয়টি দল আছে ৯ পয়েন্ট নিয়ে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ইউনাইটেড।


অন্যান্য সংবাদ