রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৬ দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩ হাজার ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : July 28, 2021

# ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬২, জরিমানা ১২ লাখ

প্রাণঘাতি করোনা মহামারি সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ অমান্য করায় গতকাল বুধবার ৬ষ্ঠদিনে রাজধানীতে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, বিধিনিষেধ অমান্য করায় রোববার রাজধানীতে ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৮ জনকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৮৯টি গাড়িকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে, ২৩ জুলাই বিধিনিষেধ অমান্য করায় ৪০৩ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ২৪ জুলাই বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৩৮৩ জনকে গ্রেপ্তার করে ডিএমপি।

এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপি ট্রাফিক বিভাগ। ২৫ জুলাই রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার, ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা এবং ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ জুলাই বিধিনিষেধ অমান্য করায় ডিএমপি ৫৬৬ জনকে গ্রেপ্তার করে। এদিন ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা, ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

২৭ জুলাই রাজধানীতে ৫৫৫ জনকে গ্রেপ্তার, ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা এবং ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, ২২ জুলাই দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় সরকারি অফিস ও গার্মেন্টস-কলকারখানা বন্ধ থাকবে।


অন্যান্য সংবাদ