শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো

বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। পরাজয়ের পর রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।টিভি দেখুন

ফল ঘোষণার পর শুক্রবার (৩০ অক্টোবর) ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিজয়ী মির্জা ফয়সল আমিনকে মিষ্টি মুখ করে অভিনন্দন জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন তিনি।

আজ সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এসময় তিনি পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টিমুখ করান।

বিএনপির প্রার্থী পরাজিত জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন।


অন্যান্য সংবাদ