শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো ৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা

রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। সব ধরনের সবজির দাম কমেছে। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সবজির দাম। নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি।

অন্যদিকে, মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ। রূপালী ঝিলিকের মোহে রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড়। কিন্তু ইলিশের দাম শুনে পিলে চমকে উঠছে মধ্যবিত্তের। অবশ্য বিক্রেতারা বলছেন, এ মৌসুমে বাজারদর কেমন যাবে, তা বুঝা যাবে আরও দুয়েকদিন পর। তাদের চোখে, এবার ডিমওয়ালা ইলিশই ধরা পড়েছে বেশি। কিছুটা বাড়তি অন্য মাছের দামও। মাছের বাজারেও চড়া দাম বিরাজ করছে। বিশেষ করে বড় আকারের ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, মোহাম্মদপুর টাউন হল মার্কেটে সবজি, মাছ ও মুরগির বাজারে ক্রেতাদের খরচ করতে হচ্ছে তুলনামূলক বেশি টাকা। বিশেষ করে বড় আকারের মাছ, ইলিশ ও কিছু সবজি কিনতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের।

এদিকে, বাজারে উঠতে শুরু করেছে শীতের নতুন আলু। প্রতি কেজি নতুন আলু ১৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান সবজি ব্যবসায়ী রমিজ উদ্দিন। তিনি বলেন, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।

সবজি ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, টেলিভিশনে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার দেখছি উল্টো চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। মুলা ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গ্রীষ্মকালীন সবজির দামও কমতির দিকে। পটল, ঢেঁড়শ ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা কমে ৮০ থেকে ১০০ টাকা এবং টমেটো ৪০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জলপাই ৪০ থেকে ৫০ টাকা এবং গাজর ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁপে কেজিতে ১৫ থেকে ২০ টাকা এবং আলু ৫ টাকা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম রয়েছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।

অন্যদিকে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৪০ থেকে ৫০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমার বিষয়ে তালতলা বাজারের বিক্রেতা আবু হানিফ বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে। পাইকারি বাজারে সবজির সরবরাহ ভালো। আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে।

বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা হালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির বাজারে খুব একটা স্বস্তি নেই। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ২০ টাকা কমে ৩৩০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির বাজারে খুব একটা স্বস্তি নেই। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ২০ টাকা কমে ৩৩০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজারে চাষের শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কৈ ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজির হিসাবে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা।

মাছ ব্যবসায়ী মোজাম্মেল বলেন, সাগরের মাছ সব সময় বেশি থাকে। হাজারের নিচে বিক্রি হয় না। আবার দেশি মাছের দামও বেশি। চাষের মাছের দামও ২০০ টাকার উপরে। আজকে আইড় মাছ ৭০০ থেকে ১২৫০ টাকা কেজি বিক্রি করছি।

তবে আজাদ রহমান নামে এক ক্রেতা বলেন, মোহাম্মদপুরে অন্যান্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম একটু বেশি থাকে। দাম বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।

এদিকে, আজকে প্রতিডজন ব্রয়লা ডিম (ব্রাউন) ১৪০ ও সাদা ১৩০ টাকা বিক্রি করা হচ্ছে।

দেশে বেসরকারি খাতে গড় মজুবৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। যার প্রভাব পড়েছে বেচাকেনায়। বাজার দর স্বল্প আয়ের নাগালে না আনা গেলে স্বস্তি মিলবে না বলছেন সাধারণ মানুষ।


অন্যান্য সংবাদ