শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো ৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতিদের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শুক্রবার (৩০ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছায়।

এদিকে নতুন মূল্যবৃদ্ধির ফলে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই টানা চতুর্থ মাসের মতো বাড়ার পথে রয়েছে। অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার দাবি করার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনাও ছিল।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন নৌপথে চলাচের করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।


অন্যান্য সংবাদ