শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি

আমীর হোসেন / ৩৫ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
বহর বাড়ানোই কি বিমানের ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা?

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যখন কোন বিমানের এ ধরনের ঘটনা ঘটে আমরা একেবারে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটি করে এ সম্পর্কে বিস্তারিত জানি। সেই নিয়ম অনুসারে আমাদের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুতই এ বিষয়ে প্রতিবেদন দেবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তদন্ত করছেন এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না। তদন্ত কমিটি যে হয়েছে সেটাই আপাতত জানালাম।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পরে উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানরা কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।


অন্যান্য সংবাদ