মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা, এর পরিণতি তাদের ভোগ করতে হবে: জাহেদ উর রহমান সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ১ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে দুই নেতার সমাধিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে ৪৮ বছর আগে এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়।

এই যুবদল বহু সংগ্রাম ও আন্দোলনের ভূমিকায় থেকে একটি স্পাতকঠিন বিএনপির অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকারের সংগ্রাম এবং তত্ত্বাবধায়ক সরকারসহ এ দেশে যে সমস্ত গণতন্ত্রের ভিত্তিদান করেছিল, সেগুলো ছিনিয়ে আনার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, এ দেশের তৎকালীন যুবনেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তাদের দক্ষিণ হস্ত হিসেবে জাতীয়তাবাদী যুবদল এবং এর অসংখ্য নেতাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করে, আত্মদান করে সেই মহান আন্দোলনের অর্জনের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের তরুণদের এক বৃহত্তম যুব সংগঠন। যে সংগঠনটি সংগ্রাম, সাহস, ঐক্য এবং দূরত্বের প্রতীক। এরা অনেকবার পুলিশের হাতে ধরা পড়েছে, এদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, এদের অনেকের যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত হয়েছে আদালতের পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তারপরেও তারা তাদের কর্তব্যকর্ম গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছিয়ে যায়নি।

এইভাবে ৪৮ বছর পার করে তারা আজকে বাংলাদেশের একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আজকে যে উৎপাদন, উন্নয়ন এবং জনগণের যে রাজনীতি তারেক রহমান শুরু করেছেন, সামাজিক নিরাপত্তার রাজনীতি শুরু করেছেন, বিভিন্ন সংস্কারমূলক যে পদক্ষেপ নিয়েছেন, সেই সমস্ত কর্মসূচিতেও যুবদল একটি অনবদ্য অবদান রাখবে।

আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন দুজনেই ছাত্রজীবন থেকে অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে উঠে আজকের যুবদলের এক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। এক অসীম সাহসী নেতৃত্বের প্রতীকে পরিণত হয়েছে মুন্না এবং নয়ন। ফ্যাসিবাদের পতনে তারা এক প্রবাহকের ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আজকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শপথ হোক, আগামীদিনে দেশের গঠনমূলক, পুনর্গঠনমূলক যে কাজ, মানুষের আর্থিক উন্নতি এবং এদেশের মানুষের কর্মসংস্থান, উন্নয়ন, উৎপাদন, কল-কারখানার সমৃদ্ধি, সমস্ত যে কাজগুলো যে নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই কাজের একজন সহায়ক শক্তি হিসেবে তারা কাজ করবে। আমি তাদের সাফল্য কামনা করছি এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের প্রতিটি কর্মসূচি সফলতা কামনা করছি।


অন্যান্য সংবাদ