সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আরও সুযোগ তৈরিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা ইরানের সঙ্গে জরুরি বৈঠকে মক্কা চুক্তির তিন দেশ, নেপথ্যে কী চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে: রিজভী ১০ মাসের নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন বিরোধী নেত্রী মাচাদো কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২৪ সদ্য মা হয়েছেন রাধিকা, হিংসাত্মক সিনেমা নিয়ে কেন আপত্তি? পদত্যাগের আগের রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ লা লিগায় বার্সালোনাকে মাটিতে নামাল রিয়াল ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 26, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর কথা জানান দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না। একই সঙ্গে জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে জ্বালানি মন্ত্রী তিনি এর দায় এড়াতে পারেন না।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’

স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হতে দেয়া হবে না জানিয়ে নাহিদ বলেন, ‘এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’


অন্যান্য সংবাদ