রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু খুলনা বিভাগে

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : July 27, 2021

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ জনের।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার।

এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট ২ হাজার ২৬৩ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৃত্যু ও আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া জেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় মারা গেছেন সর্বোচ্চ ১৮ জন, করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। এ সময় খুলনা জেলায় মারা গেছেন ৯ জন, আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন। এছাড়া বাগেরহাটে মারা গেছেন ২ জন, আক্রান্ত ১০১, সাতক্ষীরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত ৭৯ জন, যশোরে মৃত্যু ২, আক্রান্ত ২২৬ জন, নড়াইলে মারা গেছেন ২ জন, আক্রান্ত ৫৪ জন, মাগুরায় মারা গেছেন ২ জন, আক্রান্ত ৪১ জন, ঝিনাইদহে মারা গেছেন ২ জন, আক্রান্ত ৭৩ জন, চুয়াডাঙ্গায় মারা গেছেন ৪ জন, আক্রান্ত ৮৫ জন এবং মেহেরপুরে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৫৪ জন।


অন্যান্য সংবাদ