মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আপত্তিকর ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেপ্তার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ দল চাইলে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি: ইশরাক ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে আইএমএফ-বিশ্বব্যাংকের আস্থা; মানতে হবে কঠিন শর্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আরও বাড়ার শঙ্কা, চাপে নিম্ন আয়ের মানুষ কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী মণ্ডপে মণ্ডপে কুমারী পূজা, ভক্ত-পূজারীদের ভিড়

বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২২ জন দেখেছেন
আপডেট : October 19, 2026
বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী

সরকার ও বিরোধীদল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাজধানী ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহিদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একইভাবে সেটি গাদ্দারি করা হবে।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তাদেরকে যেমন দাওয়াত দেয়া হয়েছে, ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে বিরোধীদলের নেতাসহ তাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকেও দাওয়াত দেয়া হয়েছে। আপনারা আজকে দাওয়াতে আসলেন না, ঠিক আছে সরকারের এই মঞ্চে বসার দরকার ছিল না। কিন্তু সত্যিকারভাবে যদি আপনারা জুলাইকে ধারণ করেন আপনারা তো এসে জুলাই শহিদদের মানুষগুলোর সঙ্গেও বসতে পারতেন। কোথায়, আমরা তো আজকে আপনাদেরকে দেখছি না।’

তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার দরকার নেই, ঠিক আছে, সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক দূরত্ব, যদি আপনারা দূরত্ব রাখতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধীদলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যে মানুষগুলোর জীবন উৎসর্গের কারণে, আহত হওয়ার কারণে, চোখ হারানোর কারণে আজ আপনারা বিরোধীদলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন; সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আজকে যদি আপনারা এই মানুষগুলোর মাঝেও এসে বসতেন, আমরা তাহলে বুঝতে পারতাম যে আপনারাও জুলাইকে ধারণ করেন যেভাবে বিএনপি জুলাইকে ধারণ করে।’

তিনি বলেন, ‘খুব সহজেই বলতে পারি একটি কথা, সরকার চেষ্টা করছে দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোট নিয়ে যেমন আপনারা বিরোধীদলে বসেছেন, জনগণের সমর্থন নিয়ে আজ আমরা সরকার পরিচালনার দায়িত্বে আছি। বিরোধীদল মানেই জনগণের প্রতিনিধিত্ব আর সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানেই মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না—এটি বোধহয় দোষারোপ করা বা এই যে ব্লেমিং-এর যে রাজনীতি, এটি থেকে বোধহয় আমাদের এখন বের হয়ে আসা উচিত।’


অন্যান্য সংবাদ