মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আপত্তিকর ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেপ্তার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ দল চাইলে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি: ইশরাক ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে আইএমএফ-বিশ্বব্যাংকের আস্থা; মানতে হবে কঠিন শর্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আরও বাড়ার শঙ্কা, চাপে নিম্ন আয়ের মানুষ কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী মণ্ডপে মণ্ডপে কুমারী পূজা, ভক্ত-পূজারীদের ভিড়

দেশের মানুষ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না: রিজভী

অনলাইন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : October 19, 2026
দেশের মানুষ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না: রিজভী

ষড়যন্ত্র করলেও দেশের অসাম্প্রদায়িক ও ধর্মপ্রাণ মানুষ এটিকে কখনোই বাস্তবায়ন হতে দেবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে অধিকার সবার সমান। প্রতিটি মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারে, তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে পূজার ছুটি বৃদ্ধি, পূজা মণ্ডপগুলোতে বরাদ্দ বাড়ানো এবং পুরোহিত ও সেবায়েতদের জন্য সম্মানীর বিষয়টি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।


অন্যান্য সংবাদ