রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির তৃণমূল পর্যায়ে স্তন ক্যানসার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির পিস্তল হাতে ইশরাকের অভিযান নিয়ে রাশেদ খাঁনের ব্যাখ্যা ইশরাক ইস্যুতে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান হুতিদের পাশে ইরান, মিলছে গোয়েন্দা সহায়তাও: প্রতিবেদন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলে জনগণের পাশে ছিলো ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

অনলাইন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : October 18, 2026
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

জাতীয় সংসদে বিএনপি প্রতিদিন ‘টিয়া পাখির মতো মিথ্যা কথা বলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বক্তব্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সালাহউদ্দিন আহমদ যেভাবে প্রধানমন্ত্রীকে ‘ফিটনেসবিহীন গাড়িতে’ তুলে দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রী হয়তো আপাতত খুশি আছেন।

তাঁর মতে, প্রধানমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন, ময়লা পরিষ্কার এবং ফুটপাত পরিদর্শনের মতো কাজে যুক্ত হতে হচ্ছে, যা রাষ্ট্রীয় কাঠামোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

তাঁর অভিযোগ, জুলাই সনদের ১৮টি ধারা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও দলটি প্রতিটি পদে জাতির সঙ্গে প্রতারণা করছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি আরও বলেন, নির্দিষ্ট একটি গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য নষ্ট করা হয়েছে। এতে কারা লাভবান হচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি সালাহউদ্দিন আহমদ ও মীর শাহে আলমের মতো ব্যবসায়ীদের নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ, ৫ আগস্টের পর দেশে ফিরে কেউ কেউ প্রভাবশালী মন্ত্রীর ভূমিকায় আবির্ভূত হয়েছেন।

এনসিপির এই নেতা বলেন, নতুন করে বিএনপিতে যুক্ত হওয়া ব্যক্তিরা এখন দলটির পক্ষে অবস্থান নিচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে বিএনপি করা ব্যক্তিদের কেউ কেউ লজ্জায় ক্যামেরার সামনে আসছেন না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং দলটির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ