রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাধা নেই ওমরাহ পালনে

নিজস্ব প্রতিবেদক / ১০২ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

বিদেশি মুসল্লিদের সৌদিতে ওমরাহ হজ পালনে নিষেধাজ্ঞা ছিল। তবে এবার তা প্রত্যাহার করে নিয়েছে সৌদি সরকার। আগামী ১০ আগস্ট থেকে সৌদিতে ওমরাহ পালন করতে পারবেন বিদেশি মুসল্লিরা। রোববার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে হজ পালনে সফল হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে কঠোর বিধিনিষেধে শিথিলতা আনছে সরকার। এরই ধারাবাহিকতায় সৌদিতে ওমরাহ পালনে বিদেশিদের ওপর সাময়িক যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। ওমরাহ পালনে বিদেশ থেকে আসা প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে।

১৪৪৩ হিজরি সনের ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী ও মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে দ্রুত প্রস্তুতি শেষ করার তাগিদ দেন।


অন্যান্য সংবাদ