রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির তৃণমূল পর্যায়ে স্তন ক্যানসার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির পিস্তল হাতে ইশরাকের অভিযান নিয়ে রাশেদ খাঁনের ব্যাখ্যা ইশরাক ইস্যুতে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান হুতিদের পাশে ইরান, মিলছে গোয়েন্দা সহায়তাও: প্রতিবেদন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলে জনগণের পাশে ছিলো ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

ভারতে মন্দিরে ট্রাকের ধাক্কা, ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১৮ জন দেখেছেন
আপডেট : October 18, 2026
ভারতে মন্দিরে ট্রাকের ধাক্কা, ১২ জন নিহত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে যাওয়ার পর মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ট্রাকের ধাক্কায় ফটকের দেয়ালের একটি অংশ ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বেশ কয়েকজন। গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দুর্ঘটনায় পাঁচজন ভক্ত গুরুতর আহত হয়েছেন। তাদের গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের আঘাত তুলনামূলকভাবে কম। নিহত সবাই গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা।

যাদব বলেন, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়র ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ মন্দিরে জড়ো হয়েছিলেন। ভিড়ের কারণে ওই এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল।

তিনি বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই একটি ট্রাক আসছিল। পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামায়। কিন্তু ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। এরপর ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রায় ৪১ জন ট্রাকের ধাক্কায় আহত হন। এ ছাড়া প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে উদ্ধারকর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া দেয়ালের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।


অন্যান্য সংবাদ