রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত অনেকে হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: গোলাম পরওয়ার কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত হামে থামছেই না মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ জনের ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা পরিবেশ ও পানির দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি

অনলাইন ডেস্ক / ২৭ জন দেখেছেন
আপডেট : October 17, 2026
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি

গণভোটের রায় দ্রুত কার্যকর, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্ট জানিয়েছে, বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবে না।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের তিন দফা দাবি তুলে ধরেন সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

তিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।


অন্যান্য সংবাদ