শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাছান মাহমুদ – এস জয়শংকর বৈঠক

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : January 21, 2024

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। শনিবার (২০ জানুয়ারি) পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে প্রতিবেশী দুই দেশের মন্ত্রী বৈঠক করেন।

বৈঠকের পরে এস জয়শংকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (টুইটার) দেওয়া বার্তায় তিনি জানান, বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি ড. হাছান মাহমুদকে অভিনন্দনও জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং খুব শিগগিরই দিল্লিতে দুই মন্ত্রীর বৈঠকের জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দিল্লি সফর নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন।
ভারতের পরররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ, বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী লেমোগাং কোয়াপে এবং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিকও। বৈঠকে তারা বাংলাদেশের নতুন সরকারকে এবং বিশেষ করে, নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাহমুদ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।


অন্যান্য সংবাদ