বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হজ করতে গিয়ে ৫ ঘন্টা নিখোঁজ ধর্ম প্রতিমন্ত্রী!

রিপোর্টারের নাম : / ৬৮ জন দেখেছেন
আপডেট : July 1, 2023

 

  • হজে হারিয়ে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার
    ফাইল ছবি
    হজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মিনায় রাস্তায় পথ ভুলে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়।

২৭ জুন মঙ্গলবার নিখোঁজ ও উদ্ধারের এ ঘটনা ঘটে। এর কারণ হিসাবে জানা যায়, তার ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে ফেলায় একই সঙ্গে থাকা পানি উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন।

৩০ জুন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চারজন মন্ত্রীসহ ধর্ম প্রতিমন্ত্রীর খোঁজ করছিলেন সরকারের প্রতিনিধিদলের প্রায় সাড়ে ৫০০ সদস্য। পরে ৫ ঘণ্টা পর খোঁজ মেলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের।

সূত্র জানায়, হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করতে সার্বক্ষণিক কাজ করছে সৌদি হজ অফিস, বিভিন্ন হজ এজেন্সি এবং তাদের সংগঠন হাব।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, প্রতিবছরই এমন ঘটনা ঘটে। তাই এক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের আত্বীয়স্বজনকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, দুই শতাধিক হাজি হারিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে বেশির ভাগ হাজিকে খুঁজে বের করে দুই এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫ জন হাজির খোঁজ মেলেনি। দ্রুত সময়ে তাদের পাওয়া যাবে বলে আশা করছি।


অন্যান্য সংবাদ