বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘বিএনপি দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্রে লিপ্ত’

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

বিএনপি দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার আর ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্য বদল করতে চায়, তারা এদেশের মানুষের ভালো চায় না। তারা সব সময় মানুষদের ক্ষতি করে চলছে। তারা যদি ভালো চাইতো তাহলে তো দেশের অপশক্তি হয়ে দাঁড়াতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচন নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে। সেটা কখনো হতে দেওয়া যাবে না। তারা গণতন্ত্র বিশ্বাসী না, তারা লুটে বিশ্বাসী। লুটপাট করাই তাদের কাজ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে চলছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াতের লোকজন এটা মেনে নিতে পারছে না।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এদেশের জনগণ চায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন থাকুক। যারা এই দেশের পবিত্র সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা করবে, এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। তাদের মোকাবিলা করা হবে।

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।


অন্যান্য সংবাদ