বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ছোট ভাইয়ের প্রাণ গেলো বড় ভাইয়ের হাতে

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ছালেম মুন্সিকে (৫৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই নসু মুন্সির (৬০) বিরুদ্ধে।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছালেম মুন্সি ওই গ্রামের আমির মুন্সির ছেলে।

নিহতের স্ত্রী জয়তুন বেগম অভিযোগ করে বলেন, আমার ভাসুরের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে শুক্রবার বিকেলে আমাদের বসতঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য ভাসুর নসু মুন্সি ও ভাসুরের ছেলে আব্বাস মুন্সি (৩৮), আক্তার (৩৬), আকবার মুন্সি (২২), হাসনাইনসহ (২০) আরও তিনজন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন। পরে আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর অভিযুক্ত নসু মুন্সি পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যান।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ছালেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।


অন্যান্য সংবাদ