বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবাজার অগ্নিকাণ্ড বিএনপি ঘটিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে: কাদের

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

বঙ্গবাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতির অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে রাজধানীর আজিমপুর কলোনি মাঠে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুঃখ কষ্টে মানুষের পাশে না দাঁড়িয়ে রোজায়ও অবরোধ কর্মসূচি করছে বিএনপি। তারা রমজানে মানুষকে কষ্ট দিলে আমরাও ব্যবস্থা নিবো। আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না। বিএনপি পদযাত্রা নামে পতন যাত্রা শুরু করেছে। হাঁটুভাঙা দল আর দাঁড়াতে পারবে না। আমার নেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে বলে তাদের আন্দোলনে মানুষ নেই। বিএনপি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চায়। মির্জা ফখরুলের নিরপেক্ষ লোক কে? তারা চায় তত্ত্বাবধায়কের মতো অবস্থা সৃষ্টি করতে। তত্ত্বাবধায়ক সরকার এদেশের মানুষ চায় না। মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, আগামী নির্বাচনেও জনগণ তাকেই নির্বাচিত করবে।

এসময় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের মধ্যে অন্তঃকোন্দল বন্ধের নিদের্শ দেন দলটির সাধারণ সম্পাদক।


অন্যান্য সংবাদ