বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাফেজ তাকরিমকে শুভেচ্ছা-অভিনন্দন জানালেন আসিফ

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশি কিশোর হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের ইচ্ছার কথা তুলে ধরেন আসিফ লেখেন, ‘দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তাকরিমের সাথে একটা অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। স্বল্পভাষী কিশোর তাকরিমকে শুরু থেকেই খুব ভালো লাগে আমার। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজগণ ইতোমধ্যে সমীহ জাগানিয়া অবস্থান তৈরি করে ফেলেছেন। এটা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। হাফেজ তাকরিম সেই দলের গূরুত্বপূর্ণ সদস্য হিসেবে সাকিব আল হাসানের মতই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করে যাচ্ছেন।’

তিনি আরও লেখেন, ‘ওর চেহারার সরলতা, মৃদূ মিষ্টি হাসি আর চোখজুড়ে খেলতে থাকা দ্বীপ্তিময় আভা আমার খুব ভালো লাগে। অভিনন্দন জানাই হাফেজ তাকরিমের পরিবারকে। স্যালুট জানাই তার শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীকে। শুভেচ্ছা রইল তাকরিমের শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা- মাদ্রাসা ম্যানেজমেন্টের জন্য। দ্রুততম সময়ে কিশোর সেলিব্রিটি হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষন করি। অভিনন্দন তাকরিম, পুরো দেশ আজ তোমার জন্য গর্বিত।’


অন্যান্য সংবাদ