বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যাত্রী নিয়ে বিধ্বস্ত জাপানের সামরিক উড়োজাহাজ

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমার কাছে অন্তত ১০ আরোহীকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাগরে বিধ্বস্ত হওয়া এই উড়োজাহাজের যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্ল্যাক হক নামে পরিচিত জাপানের সামরিক বাহিনীর একটি ইউএইচ৬০ উড়োজাহাজ সৈন্যদের পরিবহন করছিল। মিয়াকোজিমায় জিএসডিএফের ঘাঁটি থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর এর সাথে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি মিয়াকোজিমার চারপাশের জলে টহল দিচ্ছিল।

পূর্ব চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরে ভ্রমণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই মিয়াকোজিমার কাছাকাছি যায়। ২০১৯ সাল থেকে জিএসডিএফ ওই এলাকায় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং ওয়েন এবং যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠক নিয়ে গত চার দিন ধরে চলমান ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে অন্তত তিনটি চীনা যুদ্ধজাহাজ দ্বীপটি অতিক্রম করেছে।

তবে উড়োজাহাজটি কোনও চীনা সামরিক কার্যকলাপ শনাক্ত করার কাজে জড়িত ছিল কি না সে বিষয়ে কিছু জানাননি মরিশিতা।

সূত্র: রয়টার্স।


অন্যান্য সংবাদ