শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

টঙ্গীর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা পথচারী ইমরান বলেন, বিকেলের দিকে টঙ্গী রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি জিআরপি পুলিশকে জানিয়েছি। নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।


অন্যান্য সংবাদ