শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বিএসটিআইর অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ মাছের ওষুধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস।

অভিযান ও জরিমানার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় আল বেইক বেকারিকে ৩০ হাজার টাকা ও আল মদিনা বেকারিকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের ওষুধ বিক্রি করায় খাজা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ