বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শাহ আমানত বিমানবন্দর থেকে দুই কোটি টাকার সোনা উদ্ধার

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : April 6, 2023

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ পিস সোনার বার ও অলংকারসহ মোহাম্মদ আতিক উল্লাহ নামের এক যাত্রী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন। তিনি চট্টগ্রামের হাটহাজারির বাসিন্দা। উদ্ধার করা এসব সোনার বারের ওজন প্রায় তিন কেজি। এছাড়া এসব সোনার বর্তমান বাজারমূল্য দুই কোটি টাকার বেশি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ৩৪ মিনিট আগে ৭টা ৬ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী আতিক উল্লাহকে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে আটক করে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এসময় তার কোমরের বেল্ট থেকে ২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, আতিক উল্লাহর দেহ তল্লাশি করে কোমর থেকে ২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। আর তার ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম স্বর্ণালংকার। আতিক উল্লাহর বিরুদ্ধে মানিলন্ডারিংসহ বিশেষ ক্ষমতা আইনে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।


অন্যান্য সংবাদ