বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার ঢাকায় আসছেন সালমান খানের মেজ ভাই আরবাজ

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : April 6, 2023

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ নামের প্রতিষ্ঠানের একটি শাখার উদ্বোধন করতে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান।

এবার ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র নতুন আরেকটি শাখার উদ্বোধন করতে ঢাকায় আসছেন সালমান খানের মেজো ভাই আরবাজ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নতুন আরও দুটি আউটলেট চালু করছে এই প্রতিষ্ঠান। এর একটি ধানমন্ডির ১৬ নম্বর রোডে, অন্যটি চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডে। প্রধান অতিথি হিসেবে দুটি শাখার ফিতা কাটবেন আরবাজ খান।

শুধু আরবাজ খান নন, সালমানের ভগ্নিপুত্র অয়ন অগ্নিহত্রীও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র নতুন শাখা আগামী ৭ এপ্রিল ধানমন্ডি শাখা চালু হবে। এর দুদিন পর চট্টগ্রামে। ফলে এই সফরে আরবাজ খান ও তার সফরসঙ্গীরা বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ