বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বালতিতে মাথা ঢেকে আদালতে গেলেন ইমরান খান

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : April 6, 2023

নিজের সুরক্ষা নিশ্চিত করতে বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (৫ এপ্রিল) কালো রঙের এ বিশেষ হেলমেট পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন বর্তমান বিরোধী দলীয় এ নেতা।

পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন।

প্রসঙ্গত, গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে আরও ৩টি মামলা চলছে এই আদালতে। সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।


অন্যান্য সংবাদ