শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় সোনার বারসহ যুবক আটক

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ২২টি সোনার বারসহ সাঈদ খান (৪২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটক সাঈদ খান উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার জীবননগর উপজেলার উথলী এলাকা ওঁৎ পেতে থাকে। এ সময় সাঈদ খান মোটরসাইকেলে উথলী এলাকা অতিক্রম করলে বিজিবির দল তাকে ধাওয়া করে দর্শনা রেলক্রসিংয়ের অদূরে পৌঁছালে তাকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি সোনার বার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা আরও বলেন, জব্দকৃত সোনার বারের অনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। অভিযুক্ত সাঈদ খানের বিরুদ্ধে দর্শনা থানায় মামলাসহ জব্দ করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


অন্যান্য সংবাদ