বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফায়ার সার্ভিসে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে বলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের আক্রমণ করে, তাদের ছাড় দেওয়া হবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে, এখানে ৯৫ সালে এবং ২০১৮ সালেও আগুন লেগেছিল। তারপর আমরা এখানে একটা সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়, শুধু বাধা নয় একটা রিটও করে। হাইকোর্ট এটা স্থগিত করে দেন। সেই সময় যদি এটা স্থগিত না করতো, তাহলে এখানে আমরা একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা আর ঘটতো না। কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের কষ্ট, কান্না সহ্য করার মতো না। তারপরও আমরা যতটুকু পারি সাহায্য করবো। কার কতটুকু ক্ষতি হয়েছে সেটাও নিরূপণ করবো।

তিনি বলেন, কিছু মানুষের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে ফায়ার সার্ভিস চলে গেছে আগুন নেভাতে। সঙ্গে সঙ্গে পুলিশ, আনসার-ভিডিপি, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা প্রত্যেকে সকাল থেকে কাজ করেছে। মানুষকে সহায়তা করছে আগুন নেভাতে। কথা নেই বার্তা নেই দুপুরের পর একদল লোক লাঠিসোটা নিয়ে হাজির। তারা ফায়ার সার্ভিসের অফিসের ভেতরে ঢুকে কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা কেন? আমি তাদের চিহ্নিত করতে বলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের আক্রমণ করে, তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা যতই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ততই পেছন থেকে টানার চেষ্টা সবসময় লক্ষ্য করি। যত বাধাই আসুক। উন্নয়ন অগ্রগতির যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রেখে আমরা এগিয়ে যাবো।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ