বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাড়ে ১৩ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি এনেক্সকো ভবনের আগুন

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সাড়ে ১৩ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও পুরোপুরি নেভেনি আগুন। বঙ্গমার্কেটের পাশের এনেক্সকো টাওয়ার নামের ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলা থেকে থেমে থেমে ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি দমকল থেকে অনবরত পানি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এনেক্সকো ভবনের সামনে এমনই চিত্র দেখা গেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা ভবনের ভেতরে ঢুকেছি। সেখানে পঞ্চম তলার একটি জুতার গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তবে বাতাসের গতি থাকায় বিভিন্ন জায়গায় ধোঁয়া থেকে আগুনের মতোও দেখা যাচ্ছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। নতুন করে বড় আগুনের সম্ভাবনা নেই। আমরা ফায়ার সার্ভিস সদস্যরা এখানে সারারাত কাজ করবো।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটার পরও আগুন পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ শুরু করে। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।


অন্যান্য সংবাদ