রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ৮২ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

হারারেতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ আগে ফিল্ডিং করেছিল।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন :

স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে বসিয়ে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। শেষ টি-টোয়েন্টিতে একটির বেশি পরিবর্তন করেননি মাহমুদউল্লাহ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আগের একাদশ নিয়ে খেলছে জিম্বাবুয়ে :

দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচ জেতায় উইনিং কম্বিনেশন ভাঙেনি স্বাগিতকরা।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

অঘোষিত ‘ফাইনাল’ বাংলাদেশ-জিম্বাবুয়ের

টেস্ট, ওয়ানডের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে প্রথম জয়ের দেখা পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের জয়রথ থামিয়ে অবাক করে দেয় সিকান্দার রাজার দল। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ এ সমতায়। ভুল শুধরে ফাইনাল জিততে চায় বাংলাদেশ।

এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে দলের সংগ্রহ ২ ওভারে ১৮ রান

 


অন্যান্য সংবাদ